শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

জনগণের কাছে অগ্রহণযোগ্যরা মনোনয়ন পাবেন না : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৩:১৯:৪৯ অপরাহ্ণ, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপকর্মের জন্য যারা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়, তারা আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন না।
তিনি বলেন, ‘জনগণ যাকে চাইবে না, তিনি মনোনয়ন পাবেন না। যিনি গ্রহণযোগ্য তিনিই মনোনয়ন পাবেন।’
সেতুমন্ত্রী কাদের বলেন, বিএনপি-জামায়াতের সমালোচনা না করে চায়ের দোকানে বসে নিজেদের প্রার্থীর সমালোচনা করবেন, তা হবে না।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জরিপ রয়েছে, এই জরিপে যিনি এগিয়ে রয়েছেন তিনিই মনোনয়ন পাবেন।
আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরতে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে সাংগঠনিক সফর উপলক্ষে ওবায়দুল কাদের আজ সকালে জেলার ইলিয়টগঞ্জের গজেন্দ্রনাথ বিশ্বণাথ উচ্চ বিদ্যালয়ে আওয়ামী লীগের এক জনসভায় এই কথা বলেন।
কুমিল্লা জেলা উত্তর আওয়ামী লীগ সভাপতি মো. আবদুল আউয়াল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ওবায়দুল কাদের বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সরকারের উন্নয়ন ও অর্জনে দেশের মানুষের আস্থার প্রতিফলন ঘটবে। তারা আবারো মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করবে।
তিনি এ সময় ২০১৪ সালের জাতীয় নির্বাচনের মতো বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সহিংসতা করলে তা প্রতিহত করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

জনগণের কাছে অগ্রহণযোগ্যরা মনোনয়ন পাবেন না : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৩:১৯:৪৯ অপরাহ্ণ, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮