শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

নব নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান দেশব্যাপী কঠোর কৃচ্ছতা অভিযান শুরু !

  • আপডেট সময় : ০৪:৩৭:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮
  • ৮২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চরম আর্থিক সংকট মোকাবেলায় পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান দেশব্যাপী কঠোর কৃচ্ছতা অভিযান শুরু করেছেন। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
পাকিস্তানের রাজনীতিতে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসা তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রধান ও প্রধানমন্ত্রী ইমরান খানের দেশের ভেতর ব্যাপক সমর্থক গোষ্ঠী রয়েছে এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য প্লাটফরমে তার বিভিন্ন পদক্ষেপকে সমর্থন জানাচ্ছে ।
ইসলামাবাদের রাজনৈতিক বিশ্লেষক ইয়াসির মাসুদ বলেন, ইমরান খান ব্যয় কমানোর পদক্ষেপ নিয়ে একটি সঠিক নজির স্থাপন করেছেন।
এই বিশ্লেষক আরো বলেন, ‘এই কৃচ্ছ্বতা পদক্ষেপের ফলে নিশ্চিতভাবেই কিছু অর্থ সাশ্রয় হবে, যা দিয়ে জনকল্যাণকর, মানবসম্পদ উন্নয়ন ও আর্থসামাজিক খাতগুলোতে ব্যয় করা যাবে।’
সোমবার প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত বিলাসবহুল গাড়িগুলো নিলামে বিক্রির মাধ্যমে কৃচ্ছ্বতা অভিযান শুরু হয়। এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। জুলাই মাসে পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয়লাভ করার পর ইমরান খান বিজয়ী ভাষণে বলেন, তিনি অতিরিক্ত ব্যয়বহুল প্রধানমন্ত্রীর বাড়িতে থাকবেন না। কারণ তিনি সরকারি ব্যয় কমিয়ে দেশের দরিদ্র মানুষের জন্য অর্থ যতটা সম্ভব সাশ্রয় করতে চান।
সরকার সম্প্রতি প্রধানমন্ত্রীর বাড়িকে উচ্চ মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় এবং চারটি প্রদেশে গভর্ণরদের যে বাসভবন রয়েছে সেগুলোকে জাদুঘর ও অন্যান্য পর্যটন কমপ্লেক্সে পরিণত করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

নব নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান দেশব্যাপী কঠোর কৃচ্ছতা অভিযান শুরু !

আপডেট সময় : ০৪:৩৭:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮