শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

জাতির সঙ্গে প্রতারণা করেছে মির্জা ফখরুল : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ১২:৩০:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণের কথা বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতির সঙ্গে প্রতারণা করেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণামূলক কৌশলের আশ্রয় নিয়েছে বিএনপি।

তিনি বলেন, যারা জাতিসংঘ নিয়ে এমন প্রতারণা করে তাদের হাতে দেশ নিরাপদ হতে পারে না। আমরা যেটা শুনেছি জাতিসংঘের সদর দফতরে গেট থেকে বারবার অনুরোধ করেছে তারা (বিএনপি)। তাদের বক্তব্য ছিল- যে পর্যায়েরই হোক দেখা করিয়ে দিতে। পরে একজন সহকারী সেক্রেটারি বিরক্ত হয়ে কিছুটা সময় দিয়েছেন।

সোমবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগকে ছাড়া জাতীয় ঐক্য সম্ভব নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল, সবচেয়ে জনপ্রিয় দলকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হবে কেমন করে? তবে জাতীয় ঐক্য না, সেটা হতে পারে তাদের নিজেদের তথাকথিত জাতীয়তাবাদী জাতীয় ঐক্য।

নির্বাচনকে সামনে রেখে যুক্তফ্রন্ট গঠনকে আওয়ামী লীগ কীভাবে দেখছে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমাদের সভাপতি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বিষয়গুলোই অবগত। নির্বাচন আসছে এখন বিভিন্ন মেরুকরণ হবে, শত ফুল ফুটবে, আমরা মনে করি এটা গণতন্ত্রের বিউটি। এখন তারা ঠিক করবে তারা কাদের সঙ্গে জোট করবেন, কার সঙ্গে করবেন না।

তিনি বলেন, কামাল সাহেব বলেছেন জামায়াতের সঙ্গে তারা নেই। কাদের সিদ্দিকীও বলেছেন একই কথা। এখন নির্বাচনী মেরুকরণে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়, এটা এই মুহূর্তে বলা খুব মশকিল। তবে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জোট গঠনের যে প্রক্রিয়া এটাকে আমরা স্বাগত জানাই। এর বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতির সঙ্গে প্রতারণা করেছে মির্জা ফখরুল : ওবায়দুল কাদের

আপডেট সময় : ১২:৩০:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮