শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

জোড়া বোমা হামলায় কাবুলে প্রাণ গেল ২০ জনের !

  • আপডেট সময় : ১০:১৮:৫৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আফগানিস্তানে সংখ্যালঘু শিয়া মুসলিম হাজারা জনগোষ্ঠী অধ্যুষিত দাস্ত-ই-বারসি এলাকায় বুধবার ভয়াবহ জোড়া বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বোমা হামলাটি হয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুলের এক স্পোর্টস ক্লাবে। ওই হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং আরো ৭০ জন আহত হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে সেখানে সাধারণত: শিয়া ধর্মাবলম্বীদের লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানান, প্রথমে ক্লাবটির ভেতরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে হামলাকারীসহ চারজন মারা যায়। পরে হতাহতদের জরুরি উদ্ধারকাজে নিয়োজিত ব্যক্তিদের লক্ষ্য করে গাড়িবোমা হামলাটি চালায় হয়।

এতে আফগানিস্তানের সর্ববৃহৎ সংবাদ মাধ্যম টলো নিউজ চ্যানেলের এক রিপোর্টর ও ক্যামেরাম্যান নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন স্থানীয় কয়েকটি টিভি চ্যানেলের আরো চার সাংবাদকর্মী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

জোড়া বোমা হামলায় কাবুলে প্রাণ গেল ২০ জনের !

আপডেট সময় : ১০:১৮:৫৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮