শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ইয়েমেন বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সৌদি আরব !

  • আপডেট সময় : ১২:৫৪:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সৌদি আরব বুধবার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে ক্ষেপণাস্ত্রটির ভগ্নাংশের আঘাতে ইয়েমেনের এক নাগরিক নিহত ও অপর ১১ জন আহত হয়েছে। জঙ্গিদের সাথে যুদ্ধরত রিয়াদের নেতৃত্বে গঠিত জোট একথা জানিয়েছে। খবর এএফপি’র।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি পরিবেশিত জোটের এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আমরান প্রদেশ থেকে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান নগরী লক্ষ্যকরে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়।
জোটের পক্ষ থেকে আরো বলা হয়, ‘নগরীর আবাসিক এলাকা লক্ষ্যকরে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হলে এর ভগ্নাংশের আঘাতে ইয়েমেনের এক নাগরিক নিহত ও অপর ১১ জন আহত হয়।’
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবকে লক্ষ্যকরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সৌদি আরব এগুলো আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়।
জোট জানায়, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত হুতি বিদ্রোহীরা সৌদি আরবকে লক্ষ্যকরে ১৬৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

ইয়েমেন বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সৌদি আরব !

আপডেট সময় : ১২:৫৪:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮