শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

কোনো শর্ত মেনে নয়, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী :ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ১২:১২:৩৭ অপরাহ্ণ, সোমবার, ২৩ জুলাই ২০১৮
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কারও কোনো শর্ত মেনে আগামী নির্বাচন হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।

রবিবার বেলা সোয়া ১১টার দিকে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার মুক্তিসহ চারটি শর্ত পূরণ হলে আগামী নির্বাচন হতে পারে- বিএনপিপন্থি বুদ্ধিজীবী ড. এমাজউদ্দীন আহমদের এমন বক্তব্যের প্রেক্ষিতে  একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, কারও কোনো শর্ত মেনে আগামী নির্বাচন হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। এ নিয়ে কারও সঙ্গে কোনো সংলাপেরও প্রয়োজন নেই বলে সরকার মনে করছে। দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে সংলাপ করতে হবে।

প্রসঙ্গত, শনিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বলেন, চারটি শর্ত পূরণ হলে আগামী নির্বাচন হতে পারে। প্রথমত, বিএনপির চেয়ারপারসনসহ দলের ২০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে যে ৭৮ হাজার মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে; দ্বিতীয়ত, নির্বাচনের তফসিলের আগে চলমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে; তৃতীয়ত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মিলে নির্বাচনকালীন সরকার গঠন করবে, এতে বৃহত্তম বিরোধীদল হিসেবে বিএনপিকে পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ ৩-৫টি মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে এবং চতুর্থত, প্রার্থীরা যেন সব ভোটারের কাছে ভাট চাইতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

কোনো শর্ত মেনে নয়, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী :ওবায়দুল কাদের

আপডেট সময় : ১২:১২:৩৭ অপরাহ্ণ, সোমবার, ২৩ জুলাই ২০১৮