রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

গাজায় অস্ত্রবিরতিতে সম্মত হামাস ও ইসরাইল : হামাস মুখপাত্র

  • আপডেট সময় : ১০:০৮:২৫ অপরাহ্ণ, শনিবার, ২১ জুলাই ২০১৮
  • ৮১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাজায় কট্টর ইসলামপন্থী শাসক হামাস ও ইসরাইল শনিবার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। শুক্রবার ইসরাইলী এক সৈনিকসহ পাঁচজন নিহত হওয়ার পর উভয়পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয় বলে ফিলিস্তিনি দলের এক মুখপাত্র এই কথা জানান। খবর এএফপি’র।
হামাস মুখপাত্র ফাওজি বারহোম এক বার্তায় বলেন, ‘আগের শান্তিপূর্ণ অবস্থানে ফিরে যেতে মিশর ও জাতিসংঘের সহযোগিতায় আমরা একটি চুক্তিতে পৌঁছেছি।’
উল্লেখ্য, গত এক সপ্তাহের মধ্যে এটি এ ধরণের দ্বিতীয় অস্ত্রবিরতি চুক্তি।
শুক্রবার ফিলিস্তিনিদের গুলিতে সীমান্তে এক ইসরাইলী সৈন্য নিহত হয়। গাজায় ২০১৪ সালের যুদ্ধের পর এটি ইসরাইলী সৈন্যের প্রাণ হারানোর প্রথম ঘটনা।
এদিকে ইসরাইলী বিমান হামলায় তিন হামাস যোদ্ধা নিহত এবং বেশ কয়েক জন আহত হয়েছে।
এছাড়া গাজা-ইসরাইল সীমান্তে সংঘর্ষ চলাকালে এক ফিলিস্তিনি নিহত হয়।
ইসরাইল ও হামাস ২০০৮ সাল থেকে তিন তিনবার যুদ্ধে জড়ায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

গাজায় অস্ত্রবিরতিতে সম্মত হামাস ও ইসরাইল : হামাস মুখপাত্র

আপডেট সময় : ১০:০৮:২৫ অপরাহ্ণ, শনিবার, ২১ জুলাই ২০১৮