রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

জাপানে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২২ জনে

  • আপডেট সময় : ০২:৪৩:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাপানে রেকর্ড বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ১শ’ ২২ জনে দাঁড়িয়েছে। কয়েকদিন ধরে ভারী বর্ষণে দেশটির বিভিন্ন এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে। খবর এএফপি’র।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে। বৃষ্টিতে প্লাবন দেখা দেওয়ায় বিভিন্ন স্থানে আটকেপড়া লোকজন উদ্ধারে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছে।
জাপানে গত তিন দশকের বেশি সময়ের মধ্যে বৃষ্টিপাতে এতো বেশি লোকের প্রাণহানির ঘটনা আর ঘটেনি। উদ্ভুত পরিস্থিতিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এ সপ্তাহের শেষের দিকে তার বিদেশ সফর বাতিল করেছেন।
আবহাওয়ার অবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে। উদ্ধারকর্মীরা এখন বন্যা ও ভূমিধসের এলাকাগুলোতে পৌঁছাতে শুরু করেছে।
বন্যাদুর্গত এলাকায় বাড়ির ছাদে ঠাই নেয়া কয়েকশ’ মানুষকে উদ্ধার করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা দুর্গত মানুষদের উদ্ধার তৎপরতায় পুলিশ, দমকল বাহিনী ও সৈন্যসহ প্রায় ৭০ হাজার লোক নিয়োজিত রয়েছে।
প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে চলতি সপ্তাহে দুর্যোগপূর্ণ এলাকা পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

জাপানে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২২ জনে

আপডেট সময় : ০২:৪৩:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮