বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল-সার্বিয়া : যে হারবে সেই বাড়ী

  • আপডেট সময় : ১২:৪৭:৫২ অপরাহ্ণ, বুধবার, ২৭ জুন ২০১৮
  • ৭৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ রাতে সার্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বুধবার দিবাগত রাত ১২টায়। ইতোমধ্যে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ৫ বারের চ্যাম্পিয়নরা। সার্বিয়ার বিপক্ষে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত। ড্র করলেও দ্বিতীয় পর্বে উঠে যাবে ব্রাজিল। এমনকি হারলেও নক আউট পর্বে যাওয়ার সম্ভাবনা থাকবে। টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকা নেইমাররা যে এই ম্যাচে হেরে যাওয়ার কথা চিন্তা করছেন না সেটা অনেকটা অনুমান করা যায়। তা দেখে নেওয়া যাক দু’দলের মুখোমুখি লড়াইয়ে কে কত বার জয়ী হয়েছে।

বিশ্বকাপে সাবেক যুগোশ্লাভিয়ার (দেশটি ভেঙে একাধিক রাষ্ট্র গঠিত হয়, সার্বিয়া তার একটি) সঙ্গে ব্রাজিলের অতীত রেকর্ড খুব একটা সুখকর নয়। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপেই দেখা হয়েছিল দু’দলের। ম্যাচটি ব্রাজিল ২-১ গোলে হেরে যায়।

এরপর ১৯৫০ সালের বিশ্বকাপে আবারও দেখা হয় দু’দলের। এবার ২-০ গোলে জয়ী হয় ব্রাজিল। পরের আসরে আবারও মুখোমুখি হয় ব্রাজিল-সার্বিয়া। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সর্বশেষ ১৯৭৪ সালের বিশ্বকাপে মুখোমুখি হয় দু’দল। এই ম্যাচটিও ড্র হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল-সার্বিয়া : যে হারবে সেই বাড়ী

আপডেট সময় : ১২:৪৭:৫২ অপরাহ্ণ, বুধবার, ২৭ জুন ২০১৮