বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

আজ রাত ১২ টায় ক্রোয়েশিয়াকে ১২ টা বাজাতে প্রস্তুত আর্জেন্টিনা !

  • আপডেট সময় : ০১:৫১:৩৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
  • ৭৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাশিয়া ফুটবল বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা গত শনিবার নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে দর্শক-সমর্থকদের হতাশ করেছে। দলের এ বিবর্ণ পারফরমেন্সে দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। তাই পরবর্তী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছেন তিনি। একই সঙ্গে এই ম্যাচে কৌশলেও কিছু পরিবর্তন আনতে পারেন সাম্পাওলি। সোমবার মেসি-ডি মারিয়াদের অনুশীলনে সেই ইঙ্গিত মিলেছে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে বৃহস্পতিবার জ্বলে উঠার লক্ষে নতুন কৌশল নিয়েই হয়তো মাঠে নামবে আর্জেন্টাইনরা। সেই কৌশল হিসেবে অনুশীলনে তিন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো ও গ্যাব্রিয়েল মেকার্দোকে দিয়ে রক্ষণভাগের পরীক্ষা নেন সাম্পাওলি। মার্কোস রোহোর জায়গায় দেয়া হয় মেকার্দোকে।

এছাড়া প্রথম ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রোহো। অনুশীলনে আর্জেন্টাইন দলে অন্য পরিবর্তনগুলোর মধ্য উল্লেখযোগ্য ছিল মিডফিল্ডে। এখানে কোচ বাদ দিয়েছেন লুকাস বিগলিয়া ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে। দু’জনই প্রথম ম্যাচে নজর কাড়তে ব্যর্থ হন। লেফট উইংয়ে বিগলিয়ার জায়গায় মার্কোস আকুনাকে নেন সাম্পাওলি। ক্রোয়েশিয়া ম্যাচে হাভিয়ের মাসচেরানো থাকবেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই।

মেকার্দোও বিষয়টি নিশ্চিত করেছেন অনুশীলনের পর সংবাদ সম্মেলনে এসে। তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা ভিন্ন কৌশল নিয়ে কাজ করছি। উইং, মিডফিল্ডসহ পাঁচটি দিক নিয়ে পরিকল্পনা চলছে।’

সাম্পাওলির নয়া কৌশলের অংশ হিসেবে ডি মারিয়াকে নিজের জায়গা ছেড়ে দিতে হবে ক্রিস্টিয়ান পাভনের জন্য। আইসল্যান্ডের বিরুদ্ধে বদলি হিসেবে নেমে মাত্র ২০ মিনিটেই কোচের মন কেড়ে নিয়েছেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

আজ রাত ১২ টায় ক্রোয়েশিয়াকে ১২ টা বাজাতে প্রস্তুত আর্জেন্টিনা !

আপডেট সময় : ০১:৫১:৩৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮