বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

অজিদের ইংল্যান্ড সফরে থাকছেন ওয়ার্নারও!

  • আপডেট সময় : ১১:৪৪:০৮ পূর্বাহ্ণ, সোমবার, ১১ জুন ২০১৮
  • ৭৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কেপ টাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে ওয়ার্নারকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ দোষ স্বীকার করে নিয়ে ওয়ার্নার শাস্তির বিরুদ্ধে আবেদনও জানাননি৷ তবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আসন্ন ইংল্যান্ড সফরেই দেখা যাবে ডেভিড ওয়ার্নারকে৷ কিন্তু এবার অজি ড্রেসিংরুমে নয়, মাইক্রোফোন হাতে কমেন্ট্রিরুমে থাকবেন তিনি৷ একদিনের সিরিজ চলাকালীন চ্যানেল নাইনের হয়ে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে নির্বাসিত প্রাক্তন অজি সহঅধিনায়ককে৷

আগামী জুনে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার কথা ওয়ার্নারের৷ তার আগে বিশেষজ্ঞের চেয়ারে বসে জাতীয় দলের পারফরম্যান্সের কাটা ছেঁড়া করবেন তিনি৷ কার্ডিফে ইংল্যান্ডের বিরুদ্ধে অজিদের দ্বিতীয় ওয়ান ডে’তেই ওয়ার্নারকে দেখা যাবে নতুন এই ভূমিকায়৷

ওয়ার্নারের ধারাভাষ্যকার হিসাবে চ্যানেল নাইনে যোগ দেওয়ার খবর জানিয়ে সংস্থার ডিরেক্টর অফ স্পোর্টস টম মালোন বলেন, ‘ডেভিড ওয়ার্নার গত এক দশকের অন্যতম সেরা ওয়ান ডে ও টি-টোয়েন্টি ব্যাটসম্যান৷ সুতরাং আমাদের ইংল্যান্ড সফর সম্প্রচারে যোগ হওয়ার যোগ্য ব্যক্তি ও৷ আসলে বাকিদের থেকে ওর কষ্ট অনেক বেশি৷ ওর সঙ্গে আমাদের পাঁচ বছরের পেশাদার সম্পর্কে কোনো কিছুরই প্রভাব পড়বে না৷ আশা করি অস্ট্রেলিয়া ক্রিকেট ওকে আবার মূলস্রোতে ফিরে আসার সব রকম সুযোগ দেবে৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

অজিদের ইংল্যান্ড সফরে থাকছেন ওয়ার্নারও!

আপডেট সময় : ১১:৪৪:০৮ পূর্বাহ্ণ, সোমবার, ১১ জুন ২০১৮