বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

সাকিবদের হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কলকাতা।

  • আপডেট সময় : ১০:৪২:০৭ পূর্বাহ্ণ, রবিবার, ২০ মে ২০১৮
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আসরের তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো কলকাতা নাইট রাইডার্স। এদিন হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়েছে নাইটরা। গতকাল হায়দরাবাদে অনুষ্ঠিত ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করেছে সানরাইজার্স হায়দরাবাদ।

সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে ৩৯ বল খেলে ৫০ রান করেন শিখর ধাওয়ান। ২৬ বল খেলে ৩৫ রান করেন শ্রীভাৎস গোস্বামী। ১৭ বল খেলে ৩৬ রান করেন কেন উইলিয়ামসন। ২৫ রান করেন মনিশ পান্ডে। সাত বল খেলে ১০ রান করেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের পক্ষে প্রসিধ কৃষ্ণা ৪টি, আন্দ্রে রাসেল ১টি, সুনিল নারিন ১টি, কুলদীপ যাদব ১টি ও জ্যাভন সিয়ার্লস ১টি করে উইকেট নেন।

জবাবে দুই ওপেনার ক্রিস লিন ও সুনিল নারিনের ব্যাটে দারুণ শুরু করে কলকাতা। নারিন ১০ বলে ৪টি চার ও ২ ছক্কায় ২৯ রান করেন তিনি। ৪৩ বলে ৩ ছক্কা ও ৪ চারে ৫৫ রান করেন ক্রিস লিন। রবিন উথাপ্পার ব্যাট থেকে আসে ৪৫ রান। আর অধিনায়ক দিনেশ কার্তিক অপরাজিত ২৬ রান করে দুই বল হাতে রেখে জয় তুলে নেন।

হায়দরাবাদের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নেন সিদ্ধার্ত কাউল ও কার্লস ব্র্যাথওয়েট। সাকিব আল হাসান ৩ ওভার বল করে ৩০ রানে ১ উইকেট নিয়েছেন। ১৪ ম্যাচে ৯ জয় আর ৫ হারে ১৮ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছে হায়দরাবাদ। সমান ১৪ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কলকাতা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

সাকিবদের হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কলকাতা।

আপডেট সময় : ১০:৪২:০৭ পূর্বাহ্ণ, রবিবার, ২০ মে ২০১৮