রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

সর্বোচ্চ বিপজ্জনক পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান !

  • আপডেট সময় : ১২:১১:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার যে ঘোষণা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে সৃষ্ট সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতির জন্যও ইরান প্রস্তুত রয়েছে। এমনটাই হুঁশিয়ারি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির।

মঙ্গলবার আইআরজিসি’র সেকেন্ড ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি একথা বলেন। এ সময় তিনি বলেছেন, “বিভিন্ন সমীকরণে ইরান আজ ভালো অবস্থানে রয়েছে এবং আমাদের শত্রু আমেরিকা, ইহুদিবাদী ইসরায়েল এবং এ অঞ্চলে মার্কিন পুতুল সরকারগুলোর জানা উচিত যে, হুমকির মুখে ইরানের জনগণ সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতির জন্যও নিজেদেরকে প্রস্তুত করেছে।”

এদিকে এক টুইটার বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি মঙ্গলবার বিকেলে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন। এ ঘোষণার মাধ্যমে তিনি পরিষ্কার করবেন যে, আমেরিকা সমঝোতায় থাকবে কিনা। এর পরপরই জেনারেল হোসেইন সালামি এসব কথা বলেন। ওয়াশিংটন সময় বিকেল ৪টায় প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন।

জেনারেল সালামি আরও বলেন, ইরাক যুদ্ধ শেষ হওয়ার পর শত্রুরা ইরানের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রগুলোর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে। কিন্তু ইরান হচ্ছে এখন মধ্যপ্রাচ্যের পরাশক্তি এবং ইরানের জনগণ মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা সামরিক হামলার ভয় করে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

সর্বোচ্চ বিপজ্জনক পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান !

আপডেট সময় : ১২:১১:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮