বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ।

  • আপডেট সময় : ১০:০২:৫১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১ মে ২০১৮
  • ৭৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় পর্বে আজ বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবাউতে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলতে চান রিয়াল কোচ জিনেদিন জিদান।

তিনি বলেছেন, ‘‘শুরুতে গোল করে এগিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের গুরুত্ব ফুটবলাররা খুব ভালই জানে। আরও একটা ফাইনাল খেলার চেয়ে অসাধারণ কিছু হয় না। তাই শুধু ফাইনাল নিয়েই ভাবছি।’’

এর পরেই যোগ করেন, ‘‘বায়ার্ন দুর্দান্ত দল। এই ম্যাচের জন্য ওরা তৈরি হয়েই এসেছে। তবে আমাদের প্রস্তুতিও সম্পূর্ণ।’’

এসময় জিদান স্পষ্ট করে দিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগের উপর তার ভবিষ্যৎ নির্ভর করছে না। তিনি বলেছেন, ‘‘রিয়ালে আমার ভবিষ্যতের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কোনো সম্পর্ক নেই। তবে এই ক্লাবেই থাকতে চাই।’’

এই ম্যাচে ফিরছেন রিয়াল অধিনায়ক সের্খিয়ো রামোসও।

উল্লেখ্য, ঘরের মাঠে প্রথম পর্বে ১-২ হেরে এমনিতেই প্রবল চাপে বায়ার্ন ম্যানেজার য়ুপ হাইনকেস। এই পরিস্থিতিতে তার অস্বস্তি আরও বেড়েছে আরয়েন রবেন ছিটকে যাওয়ায়। আলিয়াঞ্জ এরিনায় গত সপ্তাহে রিয়ালের বিরুদ্ধে ম্যাচের আট মিনিটেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন নেদারল্যান্ডসের তারকা রবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ।

আপডেট সময় : ১০:০২:৫১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১ মে ২০১৮