বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

বিএনপির সহায়ক সরকার নিয়েও সংলাপ চান মওদুদ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩১:০৯ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭
  • ৮২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নির্বাচন কমিশন গঠনের আগে রাষ্ট্রপতি যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন, একইভাবে বিএনপির প্রস্তাবিত ‘সহায়ক সরকার’ নিয়েও সংলাপ চেয়েছেন দলটির নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ।
গতকাল রোববার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল এর আয়োজন করে।

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন কমিশন (ইসি) নিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছেন। আমরা আশা করি, তিনি নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়েও উদ্যোগ নেবেন। এটাকে তত্ত্বাবধায়ক বলেন আর সহায়ক বলেন, যে কোনো একটা হতেই পারে। যাদের রাজনৈতিক কোন অভিলাষ থাকবে না এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে পারবেন।’

‘বিএনপি ধৈর্যের পরিচয় দিচ্ছে’ জানিয়ে দলটির এই নীতি নির্ধারক বলেন, ‘চলমান সংকটের সমাধান শান্তিপূর্ণ না হলে বিএনপির আন্দোলনের বিকল্প থাকবে না।’
তিনি বলেন, ‘কোনো সরকারই শেষ সরকার নয়। আজ না হয় আগামী বছর, আগামী বছর না হয় তার পরের বছর ক্ষমতা ছাড়তেই হবে। কারণ গণতান্ত্রিক রাজনীতি পরিবর্তন হবেই।’

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে অভিযোগ করে মওদুদ বলেন, ‘তাদেরকে সেই নির্বাচন আর করতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। এমন নির্বাচন করতে হবে যে গত বছরগুলোতে যে দুঃশাসন হয়েছে, এর বিরুদ্ধে জনগণ তাদের রায় দিতে পারবে।

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনবো। হারানো মূল্যবোধ ফিরিয়ে দিয়ে নতুন মূল্যবোধ সৃষ্টি করবো।

যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিতে সভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিব বাদরু, যুগ্মসম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল ইসলাম মজনু, উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

বিএনপির সহায়ক সরকার নিয়েও সংলাপ চান মওদুদ !

আপডেট সময় : ১১:৩১:০৯ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭