বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

নির্বাচন কমিশনে আওয়ামী লীগ সমর্থিত কেউ থাকবে না !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১১:২৬ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭
  • ৮২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “অতীতে নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি যা করেছে আওয়ামী লীগ তা করবে না। নির্বাচন কমিশনে (ইসি) আওয়ামী লীগ সমর্থন করে এমন কোনো ব্যক্তি থাকবে না। ” গতকাল রবিবার দুপুরে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ২০নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, সরকারের ইচ্ছায় গঠিত ইসি খালেদা জিয়ার গ্রহণযোগ্য হবে না। কারণ খালেদা জিয়া আজিজ মার্কা ইসি গঠন করেছিলেন। সেই এম এ আজিজ বিএনপির সমর্থক ছিলেন। একে এম হাসানকে উপদেষ্টা করেছিলেন। তিনি কিন্তু বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তাহলে আজকে নিরপেক্ষতার কথা বলছেন কেন। আপনি ঠিক বলেছেন, সরকারের ইচ্ছায় গঠিত ইসির বিষয়ে আপনার বক্তব্যের সঙ্গে আমি সহমত কারণ ইসি গঠন সরকারের কোনো ইচ্ছায় নেই।

তিনি আরও বলেন, “আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে, ইসি গঠনে শেখ হাসিনা যাদের নাম প্রস্তাব করবেন, সেখানে কোনো আওয়ামী লীগের সমর্থকের নাম থাকবে না। আর রাষ্ট্রপতি ইসি গঠনে যে নাম নেবেন তাতেও বিএনপি বা আওয়ামী লীগের কারো নাম থাকবে না। যে কাজ বিএনপি করেছিলো আওয়ামী লীগ তা করবে না। ”

ঢাকা কলেজে ছাত্রলীগের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, “শনিবার ঢাকা কলেজে যে সংঘর্ষ হয়েছে এর ফলে অবশ্যই পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমাদের নেত্রী দেশে ফিরেই সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছেন জড়িতদের গ্রেফতার ও বহিষ্কার করতে। ইতিমধ্যে গ্রেফতার ও বহিষ্কার দুটোই করা হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হবে। ”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

নির্বাচন কমিশনে আওয়ামী লীগ সমর্থিত কেউ থাকবে না !

আপডেট সময় : ১১:১১:২৬ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭