মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

উত্তরাঞ্চলে অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৪:৩৬ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭
  • ৮২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

১২ দফা দাবিতে আগামী ২৬ জানুয়ারি থেকে উত্তরাঞ্চলে পণ্যবাহী পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ ট্রাক-ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। গত রবিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেওয়া হয়।

এ সময় নেতৃবৃন্দ বলেন, আগামী তিন দিনের মধ্যে অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ, ১২ হাজার টাকা স্কেল জরিমানা প্রত্যাহার, ফেরিঘাটে চাঁদাবাজী বন্ধ, কাগজপত্র পরীক্ষার নামে পুলিশী হয়রানি বন্ধ, পৌরসভা ও সিটি করপোরেশনের নামে চাঁদাবাজী বন্ধসহ ১২ দফা দাবি মানা না হলে ২৬ জানুয়ারি থেকে উত্তরাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহণ বন্ধ করে দেয়া হবে।

বক্তারা আরও বলেন, ২৩ জানুয়ারি থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উত্তরবঙ্গ ট্রাক-ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্রুপের সভাপতি নুর কায়েম সবুজ। এছাড়াও ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আসলাম হোসেন, সাধারণ সম্পাদক নামদার হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক সোহরাব আলী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

উত্তরাঞ্চলে অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি !

আপডেট সময় : ১০:৫৪:৩৬ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭