বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

রোনাল্ডোকে আনতে তহবিল গঠন করছে ম্যানইউ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:৪৭:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ৯ মার্চ ২০১৮
  • ৭৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের রেসে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে যোজন যোজন পিছিয়ে পড়েছে দলটি। শিরোপার আশা কার্যত শেষ।

আগামী মৌসুমে তা ঘরে তুলতে কোমর বেঁধে নামছেন রেড ডেভিলসরা। আসছে দলবদলের মৌসুমে একাধিক তারকা ফুটবলার টানতে চাচ্ছে তারা। পাখির চোখ রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ওপর। এ জন্য তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে দলটি।

চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি রোনাল্ডোর। ভীষণ গোলখরায় ভুগছিলেন তিনি। এরই মধ্যে ফর্মে ফিরেছেন সিআর সেভেন। এখন রয়েছেন ফর্মের উতুঙ্গে। একক নৈপুণ্যে রিয়াল মাদ্রিদকে তুলেছেন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে।

তবে কানে এসেছে, সেখানে ভালো নেই রোনাল্ডো। কর সংক্রান্ত ঝামেলা, কম বেতন ও দলে মনের মতো ফুটবলার না পাওয়ায় রিয়াল ছাড়তে উদগ্রিব রয়েছেন তিনি। ফের ভিড়তে চাচ্ছেন ম্যানইউর ডেরায়। যেখানে খেলে তারকাখ্যাতি পান তিনি।

পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড়ের এমন ইচ্ছাকে সাধুবাদ জানিয়েছে ম্যানইউ। আগামী গ্রীষ্মে তাকে লুফে নিতে চাচ্ছে তারা। এ জন্য তহবিলও গঠনের উদ্যোগ নিয়েছে।

ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম এল গোল ডিজিটাল জানাচ্ছে, রোনাল্ডোকে পুনরায় ডেরায় ভেড়াতে মরিয়া ম্যানইউ। সেই লক্ষ্যে তহবিল গঠন করছে ইংলিশ ক্লাবটি। এ জন্য অ্যান্থনি মার্শিয়ালকে বিক্রি করে দিচ্ছেন বস হোসে মরিনহো। তার মতে, সাবেক শিষ্যকে দলে টানতে ১৭৮ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডই যথেষ্ট। যার বেশিরভাগ অর্থই চলে আসবে মার্শিয়ালকে বিক্রি থেকে।

এ মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে ৩১ গোল করেছেন রোনাল্ডো। এমন সোনার ডিম পাড়া হাঁসকে নিশ্চয়ই কেউ বিক্রি করতে চাইবে না। হয়তো চাইবে না রিয়ালও।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

রোনাল্ডোকে আনতে তহবিল গঠন করছে ম্যানইউ

আপডেট সময় : ০৬:৪৭:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ৯ মার্চ ২০১৮