বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

কুয়েতের দায়িত্ব নিলেন গিবস

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:৪৪:৫৭ অপরাহ্ণ, শুক্রবার, ২ মার্চ ২০১৮
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: কুয়েত জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক মারকুটে ওপেনার হার্সেল গিবস। ২০২০ সালের টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে গিবসকে দলের দায়িত্ব দিয়েছে কুয়েত ক্রিকেট বোর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ খবর নিশ্চিত করেছেন গিবস নিজেই।

টুইটারে এক বার্তায় গিবস বলেন, ‘এটি অনেক বড় দায়িত্ব। আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জও বটে।’

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ২০২০ সালে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপের সপ্তম আসর। এর আগে আগামী এপ্রিলে শুরু হবে বিশ্বকাপের আঞ্চলিক বাছাই পর্বের খেলা। তাই বাছাই পর্বে ভালো পারফরমেন্স করে মূল লড়াইয়ে টিকিট নিশ্চিত করতে গিবসকে নিয়োগ দিলো কুয়েত ক্রিকেট বোর্ড।

এতদিন আফগানিস্তানের ঘরোয়া টি-২০ টুর্নামেন্টের একটি দলের কোচের দায়িত্ব পালন করেছেন গিবস।

১৯৯৬ থেকে ২০১০ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ৯০ টেস্টে ৬১৬৭, ২৪৮ ওয়ানডেতে ৮০৯৪ ও ২৩টি টি-ম্যাচে ৪০০ রান করেছেন গিবস। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে হল্যান্ডের বিপক্ষে ম্যাচে ডান-হাতি লেগ স্পিনার ড্যান ভেন বুঙ্গিকে এক ওভারে ছয়টি ছক্কা মারেন ৪৪ বছর বয়সী গিবস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

কুয়েতের দায়িত্ব নিলেন গিবস

আপডেট সময় : ০৭:৪৪:৫৭ অপরাহ্ণ, শুক্রবার, ২ মার্চ ২০১৮