বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

রাজনীতির মাঠেও নেতৃত্ব দিতে চান ওয়ার্নার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:০৫:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৮
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: স্টিভেন স্মিথ দলের বাইরে থাকলে অস্ট্রেলিয়ার নেতৃত্বটা এখন ডেভিড ওয়ার্নারই দেন। জাতীয় দলকে নেতৃত্ব দেয়ার একটু সুযোগও হাতছাড়া করতে চান না, জানিয়েছেন এই ওপেনার। তবে শুধু খেলার মাঠেই নয়, রাজনীতির মাঠেও নেতৃত্ব দেয়ার ইচ্ছে আছে তার।

ওয়ার্নার অবশ্য খেলা ছেড়ে এখনই রাজনীতিতে নামছেন না। তবে অবসরের পর এই বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই নিতে চান অস্ট্রেলিয়ান ওপেনার। এমনিতেও তাকে সবাই রাজনীতিঘেষা মানুষ হিসেবেই চেনে। অস্ট্রেলিয়া দলের অন্য খেলোয়াড়দের চেয়ে ওয়ার্নারের রাজনীতির সঙ্গে যোগাযোগ বেশি।

২০১৭ সালে অস্ট্রেলিয়া ক্রিকেটের সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বেতন-ভাতা নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, তাতেও দলের খেলোয়াড়দের সামনে থেকে সাহস জুগিয়েছিলেন ওয়ার্নার। তিনি এবার নিজেই জানালেন, খেলোয়াড়ী জীবন শেষে রাজনীতির মাঠে নামতে চান। অজি ওপেনার বলেন, ‘ক্রিকেট ছাড়ার পর আমার অন্য কিছু করতে খারাপ লাগবে না।’

ছোটবেলা থেকেই দায়িত্ব নেয়ার অভ্যাসটা রপ্ত করেছেন ওয়ার্নার। তিনি জানালেন, শৈশবে নিজেদের প্রয়োজনেই পরিবারের সব কাজ করতে হতো তার, ‘ছোটবেলা থেকেই আমি একটি কাজের পরিবেশে বড় হয়েছি। যখন বাচ্চা ছিলাম, ভাইয়ের সঙ্গে সব কাজ আমাকে করতে হতো। কারণ আমার বাবাব মা বাইরে কাজ করতেন। থালাবাসন পরিষ্কার, কাপড় ইস্ত্রি করা থেকে শুরু করে ঘরের সব কাজ আমাকে করতে হতো।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

রাজনীতির মাঠেও নেতৃত্ব দিতে চান ওয়ার্নার

আপডেট সময় : ০৯:০৫:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৮