বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

ত্রিদেশীয় সিরিজের শিরোপা অস্ট্রেলিয়ার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:০৮:১০ অপরাহ্ণ, বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০১৮
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: বৃষ্টি বিঘ্নিত ফাইনালে স্বাগতিক নিউজিল্যান্ডকে ১৯ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজের শিরেপা জিতেছে অস্ট্রেলিয়া। শিরোপা জয়ের পাশাপাশি সংক্ষিপ্ত ভার্সনে এই প্রথমবার র‌্যাকিংয়ের শীর্ষ স্থানটিও দখলে নিয়েছে অসিরা।

অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান করতে সক্ষম হয়নিউজিল্যান্ড। আগের ম্যাচে ২৪৩ রান করা কিউইরা আজ যেন অসি বোলারদের সামনে খেই হারিয়ে ফেলে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রানে অপরাজিত থাকেন রস টেইলর। অস্ট্রেলিয়া স্পিনার এ্যাস্টন আগার সংক্ষিপ্ত ভার্সনে ক্যারিয়ার সেরা ২৭ রানে ৩ উইকেট শিকার করেন।
জয়ের জন্য ১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া ১৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করার পর বৃষ্টি নামে। পরবর্তীতে আর খেলা মাঠে না গড়ালে শেষ পর্যন্ত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৯ রানে জয় পায় অসিরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করে আউট হন ডি অর্চি। এছাড়া ওপেনার ডেভিড ওয়ার্নার করেন ২৫।
এ ম্যাচে জয়ের ফলে অপরাজিত থেকেই সিরিজ জিতল ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দলটি। অর্থাৎ নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সব ক’টিতেই জিতল অস্ট্রেলিয়া। পাকিস্তানকে হটিয়ে শীর্ষ স্থানও দখলে নিলো তারা। সেই সঙ্গে ২০১১ সালে র‌্যাংকিং প্রথা চালু হওয়ার পর প্রথমবার সংক্ষিপ্ত ভার্সনের শীর্ষ স্থান দখল করলো অস্ট্রেলিয়া। বাসস
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

ত্রিদেশীয় সিরিজের শিরোপা অস্ট্রেলিয়ার

আপডেট সময় : ০৬:০৮:১০ অপরাহ্ণ, বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০১৮