বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

খেলার সুযোগ না পেয়ে পাকিস্তানি ক্রিকেটারের আত্মহত্যা

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:৫৯:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০১৮
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা করেছেন এক পাকিস্তানি ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে খেলতে আগ্রহী সেই ক্রিকেটারের নাম মোহাম্মদ জারিয়াব। সোমবার করাচির নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। জারিয়াবের বাবা আমির হানিফ পাকিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার। তিনি ১৯৯০তে পাকিস্তানের হয়ে পাঁচটি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন।

কলেজের প্রথমবর্ষের ছাত্র ছিলেন জারিয়াব। তার পরিবার জানিয়েছে, বয়সসীমার কারণে অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ না পেয়ে সে হতাশ ছিল, তাই হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনকে আমির হানিফ বলেছেন, ‘দলে সুযোগ না পেয়ে সে খুবই হতাশ ছিল। সেই সঙ্গে কোচের দিক থেকেও ব্যাপক চাপে ছিল।’

ক্ষুব্ধ আমির হানিফ খেলোয়াড়দের বিষয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বিবেচনা করতে কোচদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং তরুণ খেলোয়াড়দের ওপর অনুপযুক্ত চাপ প্রয়োগ না করার পরামর্শ দেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, জারিয়াবের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ জিন্নাহ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল কলেজে নেয়া হয়েছে। জারিয়াবের মৃত্যু নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়েবসাইট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

খেলার সুযোগ না পেয়ে পাকিস্তানি ক্রিকেটারের আত্মহত্যা

আপডেট সময় : ০৫:৫৯:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০১৮