সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মধুসূদন দত্তের ১৯৪তম জন্ম জয়ন্তী যশোরে কাল থেকে মধুমেলা শুরু

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:১৬:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৯ জানুয়ারি ২০১৮
  • ৭৮৬ বার পড়া হয়েছে
এবিএস রনি, যশোর: দাঁড়াও পথিক বর জন্ম যদি তব! বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল! এ সমাধী স্থলে (জননীর কোলে শিশু লভয়ে যেমতি বিরাম) মহীর পদে মহা নিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসুদন! বাংলা সাহিত্য এই কালজয়ী পুরুষ মহাকবি মাইকেল মধুসুদন দত্তের ১৯৪তম জন্ম জয়ন্তী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে আগামী কাল শনিবার ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৭ দিন ব্যাপী মধুমেলা । এ উপলক্ষে মধুপল্লী বর্ণিল সাজে সেজেছে। মধুপল্লীর প্রতিটি স্থানকে রং তুলির আঁচড়ে পর্যাটকদের জন্য আরো আকর্ষনীয় করে তোলা হয়েছে। ২৫ জানুয়ারী কবির জন্ম দিন হলেও এস এস সি পরীক্ষার কারনে এবার মেলা আয়োজক কমিটি ২০ জানুয়ারি থেকে মেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছেন। মেলা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এবার মেলায় থাকবে মঞ্চ যাত্রা, সার্কাস, যাদুপ্রদর্শনী ও প্রসাধনীসহ বিভিন্ন পণ্যের স্টল। এছাড়া মধু মঞ্চে প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২০জানুয়ারি শনিবার বিকেলে প্রধান অতিথি হিসাবে কবির জন্ম জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত ৭দিন ব্যাপী মধু মেলার উদ্বোধন করবেন বাংলাদশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মেশাররফ হোসেন (এমপি) । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ( এমপি), জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক(এমপি), যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন সিকদার। ১৮২৪ খ্রীষ্টাব্দে ২৫ জানুয়রি মহাকবি মাইকেল মধুসুদন দত্ত যশোর জেলার কেশবপুরের কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ী গ্রামে বিখ্যাত দত্ত পরিবারে জন্ম গ্রহন করেন ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

মধুসূদন দত্তের ১৯৪তম জন্ম জয়ন্তী যশোরে কাল থেকে মধুমেলা শুরু

আপডেট সময় : ০৬:১৬:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৯ জানুয়ারি ২০১৮