বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

ত্রিদেশীয় সিরিজে টান টান উত্তেজনা ম্যাচে শ্রীলঙ্কাকে ১২ রানে হারালো জিম্বাবুয়ে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৭:৪৭ অপরাহ্ণ, বুধবার, ১৭ জানুয়ারি ২০১৮
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মিরপুরে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চরম নাটকীয়তায় শ্রীলঙ্কাকে ১২ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। টান টান উত্তেজনা ও চরম নাটকীয়তায় ভরপুর ছিল ম্যাচটি। প্রতি মুহূর্তে ম্যাচের রঙ বদল হয়েছে। আর শেষ দিকে থিসারা পেরেরার ৩৭ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস লঙ্কানদের মনে জয়ের আশা জাগালেও চাতারা সে আশায় বাধা হয়ে দাঁড়ান। ডিপ মিড উইকেটে পেরেরাকে তালুবন্দি করেন সিকান্দার রাজা।

এদিন জিম্বাবুয়ের দেওয়া ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে লঙ্কানরা। ৪৭ রানে প্রথম দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর কুসাল পেরেরার সঙ্গে ৮৫ রানের জুটি গড়ে কিছুটা সামাল দেন অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথুস। এরপর কুসাল পেরেরা আউট হলে বড় কোনও জুটি গড়তে পারেননি চান্দিমালরা। মাত্র ১৮৯ রান তুলতেই টপঅর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে হারায় হাথুরুসিংহের শিষ্যরা। ভাল শুরু এনে দিয়েও ফিরে যান লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস, উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন কুসাল পেরেরা ৮০ রানে তাকে সাজঘরে ফেরান ব্লেসিং মুজরাবানি। এরপর থিসারা পেরেরা কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় লঙ্কানদের।

জিম্বাবুয়ের হয়ে টেন্ডাই চাতারা ৪টি, জার্ভিস ও ক্রেমার ২টি এবং সিকান্দার রাজা ও ব্লেসি মুজরাবানি ১টি করে উইকেট নেন।

আর অলরাউন্ড নৈপুণ্যের স্বীকৃতি স্বরূপ ম্যাচ সেরার পুরস্কার উঠেছে সিকান্দার রাজার হাতে।

এর আগে দিনের শুরুতে ২৯২ রানের লক্ষ্য ছুড়ে দেয় জিম্বাবুয়ে। দলটির হয়ে ৮১ রানে (৬৭ বল) অপরাজিত থেকে মাঠ ছাড়েন পাঁচ নম্বরে নামা সিকান্দার রাজা। ৭৩ রানের ইনিংস উপহার দেন অভিজ্ঞ হ্যামিল্টন মাসাকাদজা। ওপেনিং জুটিতে আসে ৭৫। সোলোমন মায়ার ৩৪ রানে আউট হন। এছাড়া ক্রেইগ আরভিন ২, ব্রেন্ডন টেইলর ৩৮, ম্যালকম ওয়ালার ২৯, পিটার মুর ১৯ রান করেন। শেষ ওভারের মুরের বিদায়ে কোনো বল না খেলে অপরাজিত থাকেন অধিনায়ক গ্রায়েম ক্রেমার।

লঙ্কানদের হয়ে আসিলা গুনারত্নে তিনটি উইকেট দখল করেন। থিসারা পেরেরা দু’টি ও অন্যটি নেন সুরাঙ্গা লাকমল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

ত্রিদেশীয় সিরিজে টান টান উত্তেজনা ম্যাচে শ্রীলঙ্কাকে ১২ রানে হারালো জিম্বাবুয়ে !

আপডেট সময় : ১১:১৭:৪৭ অপরাহ্ণ, বুধবার, ১৭ জানুয়ারি ২০১৮