বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

বছর শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের হোঁচট !

  • আপডেট সময় : ১১:১৬:০২ পূর্বাহ্ণ, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চলতি বছরের শেষটা ভালো হল না ম্যানচেস্টার ইউনাইটেডের। শনিবার ইংলিশ প্রিমিয়র লিগে সাউথ্যাম্পটনের বিরুদ্ধে ড্র করে পয়েন্ট খোয়াল হোসে মরিনোর দল।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের শুরু থেকে সাউথ্যাম্পটনের রক্ষণে চাপ ধরে রাখলেও গোলের দেখা পায়নি ম্যান ইউ। নবম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়ার আগে লুকাকুর হেড পোস্টের ওপর দিয়ে উড়ে যায়। ২৮তম মিনিটে স্পেনের ফরোয়ার্ড মাতার শট আটকে দেন ম্যাকার্থি। এরপর মিখিতারিয়ানের ক্রস থেকে লিনগার্ডের হেড লক্ষ্যভ্রষ্ট হলে ম্যান ইউ সমর্থকদের হতাশা আরও বাড়ে।

দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পায়নি ম্যান ইউ৷ মাতা-পগবারা দলকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেননি। শেষ দিকে পগবা তড়িৎ টোকায় বল জালে পাঠালেও অফ-সাইডের কারণে গোল হয়নি। শেষ পর্যন্ত ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

এ নিয়ে পঞ্চম ম্যাচ ড্র করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মরিনোর দল। ২০ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে সাউথ্যাম্পটন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

বছর শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের হোঁচট !

আপডেট সময় : ১১:১৬:০২ পূর্বাহ্ণ, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭