বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

মাঠের লড়াইয়ে নামার আগে ডি ভিলিয়ার্সকে সমীহ বিরাটের

  • আপডেট সময় : ১১:১৪:০৮ পূর্বাহ্ণ, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাইশ গজে লড়াইয়ে নামার আগে সন্ধি বিরাট-এবি ডি ভিলিয়ার্সের মধ্যে। দক্ষিণ আফ্রিকা সফরে আইপিএলে সতীর্থ এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে কোনও ‘ঝামেলা’ নেই বলে দক্ষিণ আফ্রিকায় প্রথম সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন ক্যাপ্টেন কোহলি৷

সিরিজ শুরুর আগে ‘স্টেইনগান’ আতঙ্ক তাড়া করছে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের৷ শুক্রবার থেকে নিউল্যান্ডসে শুরু হচ্ছে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্ট৷ বাইশ গজে ব্যাট-বলের লড়াইটা মুলত স্টেইন-কোহলির৷ যদিও দুই দলের দুই ব্যাটিং স্তম্ভ বিরাট ও এবিডির উপর নির্ভর করছে সব কিছু৷

তবে এমনটা মানতে নারাজ টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন৷ বিরাট বলেন, ‘এই সিরিজে শুধু আমরা দু’জনে খেলছি না৷ এবি আমার দারুণ বন্ধু৷ ওর খেলাটা আমি সম্মান করি৷ মানুষ হিসেবেও দারুণ৷ কিন্তু যখন আমরা একে অপরের বিরুদ্ধে খেলি তখন আমরা লাইন ক্রস করি না৷’

কোহলি আরও বলেন, ‘ওরা যেমন পূজারা, রাহানে ও আমার উইকেটটা দ্রুত পেতে চাইবে, আমরাও ঠিক এবি’র উইকেট পেতে চাইব৷ তবে এটা মাইন্ডসেট করলে চলবে না৷ কারণ যে কেউ যে কোনও দিন বড় ইনিংস খেলে দিতে পারে৷’

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় টেস্ট জেতেনি ভারত৷ এই সফর অবশ্য বিরাটবাহিনীর কাছে ইতিহাস সৃষ্টি করার সুবর্ণ সুযোগ৷ টানা ৯টি টেস্ট সিরিজ জিতে ইতিমধ্যেই রিকি পন্টিংকে ছুঁয়েছেন বিরাট৷ দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিতলে বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টানা ১০টি টেস্ট সিরিজ জয়ের বিশ্ব রেকর্ড করবেন কোহলি৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

মাঠের লড়াইয়ে নামার আগে ডি ভিলিয়ার্সকে সমীহ বিরাটের

আপডেট সময় : ১১:১৪:০৮ পূর্বাহ্ণ, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭