বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

কেন আমাকে দলের বাইরে রাখা হলো জানতে চাই : মালিঙ্গা

  • আপডেট সময় : ১১:১২:৪৩ পূর্বাহ্ণ, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
  • ৭৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশ সফরের জন্য ঘোষিত শ্রীলঙ্কার ২৩ সদস্যের প্রাথমিক দলেও জায়গা পাননি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। কেন তাকে দলের বাইরে রাখা হলো তার কারণও জানা নেই মালিঙ্গার। নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে প্রথম সেশনে নেট বোলার হিসেবে দলের সঙ্গে ছিলেন মালিঙ্গা।

প্রাথমিক দলে জায়গা না পেয়েও অনুশীলনে আসা প্রসঙ্গে মালিঙ্গা বলেছেন, আমি এসেছি কারণ যখন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি তখন থেকেই দেখেছি জাতীয় দলে নেট বোলারদের প্রয়োজন!

২০১৯ সালের বিশ্বকাপ খেলেই অবসরে যেতে চান মালিঙ্গা। কিন্তু ২০১৮ সালের শুরুতে দলের প্রাথমিক দলে জায়গা না পাওয়াটাও ভাবাচ্ছে তাকে। তিনি বলেন, ‘যদি তারা আমাকে দলে নেয়, আমি প্রস্তুত। কিন্তু কেন আমাকে নেয়া হলো না তার কারণ এখনো খুঁজছি। ২৫-২৬ বছরের খেলোয়াড়কে বিশ্রাম দেয়া হয় কারণ তার তখনো ক্যারিয়ারের অনেক বাকি। কিন্তু আমার বয়সের (৩৪) কাউকে বসিয়ে রাখার কোনো কারণ দেখছি না। আমরা হয়তো বড় জোর এক বা দুই বছর ক্রিকেট খেলবো। যদি এখন দলের বাইরেই রাখা হয় তাহলে তো আর খেলাই হলো না। তাহলে এ সিদ্ধান্তের পেছনে কারণটা কী?’

সূত্র : ইএসপিএন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

কেন আমাকে দলের বাইরে রাখা হলো জানতে চাই : মালিঙ্গা

আপডেট সময় : ১১:১২:৪৩ পূর্বাহ্ণ, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭