বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

স্টোক সিটিকে গুঁড়িয়ে বছর শেষ করল চেলসি !

  • আপডেট সময় : ১১:১১:৩৫ পূর্বাহ্ণ, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
  • ৭৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দুর্দান্ত এক জয় দিয়ে বছর শেষ করল চেলসি। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে ইংলিশ প্রিমিয়র লিগের ম্যাচে স্টোক সিটিকে ৫-০ উড়িয়ে দিল আন্তোনিও কোন্তের দল।

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে চেলসি। ঘরের মাঠে তৃতীয় মিনিটে দলকে এগিয়ে নেন রুডিগার। উইলিয়ানের নিখুঁত ফ্রি-কিক থেকে হেডে গোল করেন জার্মান ডিফেন্ডার। নবম মিনিটে ব্যবধান বাড়ান ড্রিংকওয়াটার। সতীর্থের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে গোল করেন ইংলিশ মিড-ফিল্ডার। ২২তম মিনিটে গোলরক্ষক বরাবর মেরে সুযোগ হাতছাড়া করেন পেড্রো। পরের মিনিটে আর ব্যর্থ হতে হয়নি স্প্যানিশ ফরোয়ার্ডকে। এবার উইলিয়ানের পাস থেকে বুলেট গতির শট জালে জড়ান৷

৭৩তম মিনিটে সফল পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান উইলিয়ান। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফাউলের শিকার হওয়ায় স্পটকিক পেয়েছিল চেলসি। ৮৮তম মিনিটে হেড করে বিপদমুক্ত করতে গিয়ে স্টোক সিটির এক ডিফেন্ডার বল তুলে দেন জাপাকস্তাকে। ইতালিয়ান ডিফেন্ডার বাঁ পায়ের বুলেট গতির শটে গোলরক্ষককে পরাস্ত করলে চলতি মরশুমে নিজেদের সবচেয়ে বড় জয়টি পায় চেলসি।

এই জয়ের ফলে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে আপাতত দুই নম্বরে উঠে এসেছে চেলসি। দিনের অন্য ম্যাচে জিতে তাদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪৩। লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে লিভারপুল। ২০ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যাঞ্চেস্টার সিটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

স্টোক সিটিকে গুঁড়িয়ে বছর শেষ করল চেলসি !

আপডেট সময় : ১১:১১:৩৫ পূর্বাহ্ণ, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭