মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

নিরপেক্ষ ইসি না হলে প্রতিরোধ : আব্বাস

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৮:১৪ অপরাহ্ণ, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭
  • ৮৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অবাধ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, সেটি না হলে কীভাবে প্রতিরোধ করতে হয় তা ভাববে তার দল। একই সঙ্গে গ্রহণযোগ্য নির্বাচন করতে কী আদায় করতে হয়, সেটিও তারা করবে।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি এবং নিউমার্কেট থানা ছাত্রদল নেতা মাহবুবুর রহমান বাপ্পীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটির ঢাকা মহানগর পূর্ব শাখা।
বিএনপি ও ছাত্রদল থেকে অভিযোগ করা হচ্ছে, জনি এবং বাপ্পী বর্তমান সরকারের শাসনামলে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

বক্তব্যের শুরুতেই মির্জা আব্বাস সেই প্রসঙ্গ টেনে সরকার প্রধানের কাছে প্রশ্ন রাখেন, ‘কেন এবং কী কারণে তাদের হত্যা করা হলো? তারা কী অপরাধ করেছে?’
ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপির সঙ্গে সংলাপের দাবি নাকচ করে দেওয়ায় এর সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, ‘বিএনপি জনগণের দল, জনগণের প্রতিনিধিত্ব করে। সুতরাং বিএনপির সঙ্গে অবশ্যই সংলাপ করতে সরকার বাধ্য হবে।’

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হয়ে গেছে, এ মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, ‘যা শুনছি, দেখছি, গণমাধ্যমে যা আসছে; তার মাধ্যমে বলা যায়, এই দেশ আর নিজের অস্তিত্বে আছে বলে মনে হয় না।’
বিএনপিকে খাদ থেকে টেনে তোলার দায়িত্ব আমার নয় বলে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন সে প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি খাদে পড়েছে, এ কথা আপনাকে কে বললো? বিএনপি খাদে পড়ে নাই, বরং আওয়ামী লীগই খাদে পড়েছে।’

বিএনপি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করবে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস।
দোয়া মাহফিলে ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসানের সঞ্চলনায় দোয়া মাহফিলে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ, হাবিবুর রশীদ হাবিব, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

নিরপেক্ষ ইসি না হলে প্রতিরোধ : আব্বাস

আপডেট সময় : ১২:৪৮:১৪ অপরাহ্ণ, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭