শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

সামরিক প্রতিবেদন এবং উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি মানচিত্র সহ মিয়ানমারে রয়টার্সের ২ সাংবাদিক গ্রেফতার

  • আপডেট সময় : ১১:২০:০৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭
  • ৮১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। কো ওয়া লোন এবং কায়াও সোয়ে ও নামের রয়টার্সের ওই দুই সাংবাদিককে মঙ্গলবার সন্ধ্যায় ইয়াঙ্গনের উপকন্ঠে গ্রেফতার করা হয়। বুধবার এই তথ্যই প্রকাশ করেছে মিয়ানমার সরকার।

এ ব্যাপারে দেশটির তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙের দায়ে দুই সাংবাদিকের সঙ্গে এক পুলিশ কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়েছে।

এদিকে রয়টার্স জানায়, তাদের দুই রিপোর্টারকে মঙ্গলবার সন্ধ্যায় ডিনারের কথা বলে ডেকে নিয়ে পুলিশ গ্রেফতার করেছে।

সংবাদ সংস্থাটির এডিটর ইন চিফ স্টেফেন জে.অ্যালডার এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, রোহিঙ্গদের নিয়ে কাজ করায় তাদের গ্রেফতার করেছে দেশটির সরকার। এটা স্বাধীন সাংবাদিকতার উপর নগ্ন হস্তক্ষেপ।

এদিকে স্থানীয় কয়েকটি খবরে বলা হচ্ছে, ওই দুই সাংবাদিকের কাছে সামরিক প্রতিবেদন এবং উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি মানচিত্র পাওয়ার পর তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

দুই সাংবাদিককে ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’ এর আওতায় গ্রেফতার করা হয়েছে বলা জানা গেছে। ১৯২৩ সালে প্রণিত ওই আইনের আওতায় আটক ব্যক্তি দোষি সাব্যস্ত হলে তার ১৪ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে দেশটিতে।

সূত্র: রয়টার্স

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

সামরিক প্রতিবেদন এবং উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি মানচিত্র সহ মিয়ানমারে রয়টার্সের ২ সাংবাদিক গ্রেফতার

আপডেট সময় : ১১:২০:০৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭