শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

বিশ্বে স্থিতিশীলতা আনতে চীন, রশিয়া ও ভারতের আরো শক্তিশালী ভূমিকা পালন করা উচিত : চীনা পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০২:৩৭:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭
  • ৮১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্বে স্থিতিশীলতা আনয়নে কৌশলগত যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর লক্ষ্যে চীন, রাশিয়া ও ভারত আরো বেশী শক্তিশালী ভূমিকা পালন করবে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়া সোমবার তিন দেশীয় পররাষ্ট্রমন্ত্রীদের ১৫তম সভা শেষে ভারতের রাজধানী নয়াদিল্লীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। খবর সিনহুয়া’র।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রভাবশালী ও উদয়মান অর্থনীতি সমৃদ্ধ তিনটি দেশ ইতিবাচক শক্তি ব্যবহার করে বিশ্বে সমৃদ্ধি আনয়নে ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে।
ওয়াং ইয়া বলেন, সভায় রাশিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়কে চীনের সদ্য সমাপ্ত ১৯তম চীনা জাতীয় কংগ্রেসের তাৎপর্য ও দেশটির নয়া ধারার পররাষ্ট্র নীতিমালা সম্পর্কে অবহিত করেছেন।
তিনি বলেন, তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ বিশ্ব ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়সমূহে একমত হয়েছেন।
তিন নেতা মনে করেন, বিশ্বের যে সকল সমস্যা তা জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন-নীতিমালার আলোকে সমাধান হওয়া উচিৎ।
তারা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গণতান্ত্রিক অগ্রগতির ওপর জোর দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

বিশ্বে স্থিতিশীলতা আনতে চীন, রশিয়া ও ভারতের আরো শক্তিশালী ভূমিকা পালন করা উচিত : চীনা পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:৩৭:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭