শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের ক্ষেপণাস্ত্র অনুসরণকরণ মহড়া শুরু !

  • আপডেট সময় : ০২:১৩:৩২ অপরাহ্ণ, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র অনুসরণকরণে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান সোমবার যৌথ মহড়া শুরু করেছে। পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়া তাদের সবচেয়ে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তারিখ ঘোষণার পর তারা এ মহড়া শুরু করলো। সিউলের সামরিক বাহিনী একথা জানায়। খবর এএফপি’র।
পিয়ংইয়ং নতুন করে একটি আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালানোর দু’সপ্তাহেরও কম সময়ের মধ্যে ত্রিপক্ষীয় এ সামরিক মহড়া শুরু করা হলো। আর এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়া তাদের পারমাণবিক রাষ্ট্রের মর্যদা অর্জিত হওয়ার ঘোষণা দেয়। পিয়ংইয়ংয়ের এভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় আন্তর্জাতিক অঙ্গনে এক ধরণের উত্তেজনা ও শঙ্কা ছড়িয়ে পড়েছে।
সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কোরীয় উপদ্বীপ ও জাপানের কাছের জলসীমায় দু’দিনের এ সামরিক মহড়া শুরু হয়েছে। গত বছরের জুনের পর থেকে এটি তাদের ষষ্ঠ যৌথ সামরিক মহড়া।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ মহড়া চলাকালে প্রত্যেক দেশের এজিস যুদ্ধজাহাজ একসাথে উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা সম্ভাব্য ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সনাক্ত করে তা ধ্বংস করার প্রচেষ্টা চালাবে এবং তথ্য আদান-প্রধান করবে।
এই সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের দু’টি এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের একটি করে যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের ক্ষেপণাস্ত্র অনুসরণকরণ মহড়া শুরু !

আপডেট সময় : ০২:১৩:৩২ অপরাহ্ণ, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭