শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

(আইএস) কবল থেকে ইরাক সম্পূর্ণ মুক্ত বলে ঘোষণা দিয়েছে : হায়দার আল-আবাদি

  • আপডেট সময় : ১১:১০:০৭ পূর্বাহ্ণ, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কবল থেকে ইরাক সম্পূর্ণ মুক্ত বলে ঘোষণা দিয়েছে ইরাক।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বাগদাদে একটি সম্মেলনে বলেছেন, আইএসের বিরুদ্ধে যুদ্ধে তার সামরিক বাহিনী জয় লাভ করেছে।

তিনি আরও বলেন, ইরাকের সীমান্তবর্তী যে এলাকা আইএসের দখলে ছিল তা নভেম্বরে সম্পূর্ণভাবে ইরাকের নিয়ন্ত্রণে চলে এসেছে।

এছাড়া দেশটির সেনাবাহিনীর দেওয়া একটি পৃথক বিবৃতিতে ইরাককে সম্পূর্ণ স্বাধীন বলে ঘোষণা করা হয়েছে।

শনিবারের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আবাদি বলেন, ‘ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল এখন আমাদের সেনাবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আপাত দৃষ্টিতে আমরা এ যুদ্ধে জয়ী’।

তবে বেশ কিছু আইএস যোদ্ধা এখনও সিরিয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে আছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এদের অনেকেই তুরস্কের সীমান্ত দিয়ে পালিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০১৪ সালে ‘খেলাফত’ প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদী সংগঠন আইএস ইরাক ও সিরিয়ার একটি বড় অঞ্চল দখল করে নেয়। সংগঠনটির হাতে জিম্মি হয় সেখানকার প্রায় এক কোটি বাসিন্দা।

গত মাসে সিরিয়াতে অবস্থিত আইএসের সর্বশেষ প্রধান ঘাঁটি আলবু কামাল দখলে নেওয়ার কথা জানিয়ে জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে জয় ঘোষণা করে সিরীয় সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সিরিয়াতে আইএসের বিরুদ্ধে অভিযান শেষ করার ঘোষণা দেয় রাশিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

(আইএস) কবল থেকে ইরাক সম্পূর্ণ মুক্ত বলে ঘোষণা দিয়েছে : হায়দার আল-আবাদি

আপডেট সময় : ১১:১০:০৭ পূর্বাহ্ণ, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭