শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

আবু দিস হোক ফিলিস্তিনের রাজধানী, সৌদির প্রস্তাব !

  • আপডেট সময় : ১১:০৬:৩২ পূর্বাহ্ণ, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জেরুজালেমের পরিবর্তে তার নিকটবর্তী পশ্চিম তীরে অবস্থিত ‘আবু দিস’ নামক স্থানটিকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে বেছে নিতে প্রস্তাব জানিয়েছে সৌদি আরব। ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পরিকল্পনার আলোকেই এমন প্রস্তাব দিয়েছে দেশটি।

নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন সালমান গত মাসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রিয়াদ সফরকালে এ প্রস্তাব দেন।

এ প্রস্তাবের মাধ্যমে কার্যত সৌদি আরব ফিলিস্তিনিদেরকে জেরুজালেমের অধিকার ছাড়তেই আহ্বান জানাল।

তবে সৌদির এমন প্রস্তাবের জোর প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনি জনগণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জেরুজালেমই আমাদের রাজধানী’ বলে হ্যাশটেগ দেয়া শুরু করেছে তারা।

নিউ ইয়র্ক টাইমসের মতে, প্রস্তাব অনুযায়ী, পশ্চিম তীর ও গাজা অংশের মধ্যে ফিলিস্তিনিরা একটি আংশিক রাষ্ট্র পাবেন, যার ওপরে তাদের কেবল আংশিক সার্বভৌমত্ব থাকবে এবং পশ্চিম তীরে ইহুদিরা সংখ্যাগুরু হিসেবে থাকবে। প্রস্তাবটিতে সাড়া দেওয়ার জন্য সৌদি আরব আব্বাসকে দুই মাস সময় দিয়েছে।

উল্লেখ্য, আবু দিস একটি ফিলিস্তিনি শহর। অসলো চুক্তি অনুসারে এটি বি ক্যাটাগরির এলাকা যা ইসরাইল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ উভয় দ্বারা পরিচালিত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

আবু দিস হোক ফিলিস্তিনের রাজধানী, সৌদির প্রস্তাব !

আপডেট সময় : ১১:০৬:৩২ পূর্বাহ্ণ, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭