শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

কোরীয় উপদ্বীপে যুদ্ধ অনিবার্য: উ. কোরিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:২৩:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অব্যাহত হুমকি ও সামরিক প্রদর্শনীর কারণে কোরীয় উপদ্বীপে যুদ্ধ অনিবার্য বলে দাবি করেছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি মার্কিন বিমান বাহিনী ও দক্ষিণ কোরিয়া এফ-১৬ ফাইটার যৌথভাবে কোরীয় উপদ্বীপে ‘ভিজিলেন্ট এস’ নামে মহড়া দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করল উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার একজন মুখপাত্র দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএতে জানান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক কার্যক্রম ও সামরিক মহড়া কোরীয় উপদ্বীপে যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে। তিনি বলেন, আমরা কখনোই যুদ্ধ কামনা করি না। তবে আমরা এটি থেকে নিজেেদের গুটিয়ে নিতে পারছি না।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র ইস্যুতে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রে বাদানুবাদ চলছে। বেশ কয়েকবার দুই দেশের শীর্ষ নেতা একে অন্যকে তিরস্কার ও হুমকি প্রদান করেছেন। এমনকি উত্তর কোরীয়ার সীমান্ত ঘেষে সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর কিম এর জবাব দিয়েছেন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অব্যাহত রেখে।

সূত্র: রয়টার্স

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

কোরীয় উপদ্বীপে যুদ্ধ অনিবার্য: উ. কোরিয়া !

আপডেট সময় : ০৩:২৩:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭