শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

সৌদিতে বিভিন্ন অভিযোগে ১ লাখ ২০ হাজার প্রবাসী আটক !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৬:২৯ অপরাহ্ণ, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭
  • ৭৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সৌদি আরবের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরে ‘এ নেশন উইদাউট এ ভায়োলেটর’ অভিযানে এক লাখ ১৯ হাজার ৮৫০ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রকাশিত বার্তায় বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে ৬৭ হাজার ৭৭০ জনকে অভিবাসন আইন লঙ্ঘন, ১৯ হাজার ৭০৯ জনকে সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন, ৩০ হাজার ৯৫৬ জনকে শ্রম আইন লঙ্ঘন এবং এক হাজার ৪২৫ জনকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার জন্য গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টাকারীদের মধ্যে ৭৮ শতাংশ ইয়েমেন, ২১ শতাংশ ইথিওপিয়া ও ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

সম্প্রতি সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশটির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে শ্রম ও অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এক হাজার ৩০ জনকে গ্রেফতার করে। এর আগে গত সপ্তাহে মক্কা থেকে একই অভিযোগে ২৯৬ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া আইন লঙ্ঘনের অভিযোগে আসির থেকে ৪৩৮ জন, রিয়াদ থেকে ১০৪ জন, আলখোবার থেকে ১৬১ জনকে গ্রেফতার করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

সৌদিতে বিভিন্ন অভিযোগে ১ লাখ ২০ হাজার প্রবাসী আটক !

আপডেট সময় : ১২:৫৬:২৯ অপরাহ্ণ, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭