বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

প্রধানমন্ত্রীকে প্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:০৭:৫৯ অপরাহ্ণ, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭
  • ৮২৮ বার পড়া হয়েছে

সুইজারল্যান্ড সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরা।

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে গত মঙ্গলবার সুইজারল্যান্ডের বিভিন্ন শহর এবং এর পার্শ্ববর্তী দেশগুলোর প্রবাসী বাংলাদেশিরা সিল ভেরেত্তা পার্ক হোটেলের সামনে সমবেত হয়। সফরকালে প্রধানমন্ত্রী এ হোটেলে থাকবেন।

তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে তার অংশগ্রহণের সাফল্য কামনা করে বিভিন্ন স্লোগান দেন।

আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেন, প্রধানমন্ত্রীর এ ধরনের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদানের ফলে বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

প্রবাসীরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর জন্য ফোরামের নির্বাহী চেয়াম্যান প্রফেসর ক্লাউস সোয়াবকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৭তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে ৫ দিনের সফরে এখন সুইজারল্যান্ডে অবস্থান করছেন।

বাংলাদেশের নির্বাচিত নেতা হিসেবে শেখ হাসিনা প্রথম এ ধরনের উচ্চ পর্যায়ের বৈশ্বিক সম্মেলনে যোগ দেন। এই সম্মেলনে রাষ্ট্রনায়ক, শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বুদ্ধিজীবীরা বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন।

‘প্রতিবেদনশীল ও দায়িত্বশীল নেতৃত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুইজারল্যান্ডের আল্পস অঞ্চলের গ্রাউবান্ডেনে পার্বত্য রিসোর্ট ডাভোসে ৪ দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

প্রধানমন্ত্রীকে প্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন !

আপডেট সময় : ০৫:০৭:৫৯ অপরাহ্ণ, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭