শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

ক্ষেপণাস্ত্রের পাল্লা আরো বাড়াবে ইরান!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৫:০৮ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্প্রতি সামরিক কুচকাওয়াজ শেষে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ সফল হয়েছে দাবি করে দেশটি জানিয়েছে, জাতীয় নিরাপত্তায় অশনি সংকেত দেখলেই ক্ষেপণাস্ত্রের উৎপাদন ও পাল্লা আরো বাড়াবে ইরান।
বিশেষ করে ইউরোপের কাছ থেকে কোন প্রকার হুমকি এলে ক্ষেপণাস্ত্রের উন্নয়নের বিষয়ে দ্বিতীয়বার ভাবা হবে না।

এ ব্যাপারে ইরানের রেভোলিউশনারি গার্ডের উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি জানান, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটারেরও বেশি করার চেষ্টা করা হচ্ছে। প্রযুক্তির অভাব নেই ইরানের। ফার্স নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনকে উদ্ধৃত করে নিউজ এসেন্সি রয়টার্স অনলাইন এ তথ্য জানিয়েছে।

সালামি আরো বলেন, ইউরোপকে এখনো আমরা হুমকি মনে করছি না। কিন্তু যদি তারা হুমকি হতে চায়, তাহলে আমরাও আমাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াবো।

এদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের গবেষণা নিয়ে উদ্বিগ্ন ইউরোপ। তাদের কার্যকলাপ নিয়ে নিঃশর্ত আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ফ্রান্স। ২০১৫ সালে বিশ্বের পরমানু শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরানের পরমাণু চুক্তির বাইরে একটি সমঝোতা করার চেষ্টা চালাচ্ছে ফরাসি সরকার।
কিন্তু তাদের পরমাণু পরীক্ষা শান্তিপূর্ণ বলে দাবি করে যাবতীয় আলোচনাকে এড়িয়ে যাচ্ছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর তুলনায় শক্তিশালী বিবেচনা করা হয়। ইরানের কিছু কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানতে সক্ষম বলেও বিশ্লেষকদের ধারণা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

ক্ষেপণাস্ত্রের পাল্লা আরো বাড়াবে ইরান!

আপডেট সময় : ১১:২৫:০৮ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭