শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

১ লক্ষ কোটির যুদ্ধবিমান কিনছে ভারত, চিন্তিত চীন-পাকিস্তান!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৭:৫২ অপরাহ্ণ, সোমবার, ২০ নভেম্বর ২০১৭
  • ৮২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

১ লক্ষ কোটির ২০০টি ‌যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ভারত সরকার। তবে সেইসব জেট তৈরি করতে হবে ভারতের বিমান নির্মাণকারী কোন সংস্থার সঙ্গে।
সম্প্রতি ভারতীয় বিমানবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ২০০টি সিঙ্গল ইঞ্জিনের ফাইটার জেট কিনতে গেলে খরচ হবে এক লক্ষ কোটি রুপি। সম্ভবত এটিই হবে ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি। তাছাড়া, সম্প্রতি ভারত ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফায়েল ‌যুদ্ধ বিমান কেনারও চুক্তি করেছে। এই বিমানগুলো ভারতের হাতে এসে গেলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে চীন-পাকিস্তানের। কারণ ওই ধরনের শক্তিশালী ‌যুদ্ধবিমান তাদের হাতে নেই। ইতিমধ্যেই এ নিয়ে চীনের সরকারি মিডিয়ায় উদ্বেগও প্রকাশ করা হয়েছে।

এদিকে, ভারতে ‌যুদ্ধবিমান তৈরির ব্যাপারে বরাবরই উৎসাহী ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি এই নিয়ে আগ্রহ প্রকাশ করছে মার্কিন বিমান নির্মাণকারী সংস্থা লকহিড মার্টিন।
তারা ভারতে একটি কারখানা গড়তে চায়। ওই কারখানায় তৈরি বিমান শুধু ভারতকেই নয়, অন্য দেশেও রপ্তানি করবে নির্মাণকারী সংস্থা।

কলকাতা টুয়েন্টিফোর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

১ লক্ষ কোটির যুদ্ধবিমান কিনছে ভারত, চিন্তিত চীন-পাকিস্তান!

আপডেট সময় : ১২:৩৭:৫২ অপরাহ্ণ, সোমবার, ২০ নভেম্বর ২০১৭