শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

আমাদের সম্পর্ক দারুণ: ট্রাম্প

  • আপডেট সময় : ০৪:৫৯:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭
  • ৮২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মার্কিন প্রেসেডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের ঠিক কী কথা হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। দুতার্তের সঙ্গে কথার পরে ছবি তোলার সময়ে সাংবাদিকরা দুই প্রেসিডেন্টকে মানবাধিকার প্রসঙ্গে প্রশ্ন করলেও তাতে পাত্তা দেননি দুই নেতা।

দুতার্তে পরিস্কার জানিয়ে দিলেন, এসব শুনব না। এটা সাংবাদিক বৈঠক নয়। দ্বিপাক্ষিক বৈঠক। ’ আর ট্রাম্পের দাবি, আমাদের সম্পর্ক দারুণ। ভালো আলোচনা হয়েছে।

হোয়াইট হাউস প্রেস সচিব সারা স্যান্ডার্স বলেন, আইএস, মাদক পাচার নিয়ে আলোচনা হয়েছে। ফিলিপাইনের মাদকের বিরুদ্ধে অভিযানের ক্ষেত্রে মানবাধিকারের প্রসঙ্গ কিছুটা ছুঁয়েছেন দুই প্রেসিডেন্ট।

মাদক নিয়ন্ত্রণের নামে দুতের্তে মানবাধিকারের তোয়াক্কা না করে অভিযুক্তদের যখন তখন ফাঁসিতে ঝুলিয়েছেন বা গুলি করে মারার নির্দেশ দিয়েছেন। বিভিন্ন সংগঠন আপত্তি করলেও কর্ণপাত করেননি দুতার্তে।
ট্রাম্পের সঙ্গে তাঁর আলোচনায় মানবাধিকার প্রসঙ্গ ওঠে কী না, জানতে আগ্রহী ছিল বিশ্ব। বস্তুত দক্ষিণপন্থীদের আশা ছিল, দুতার্তেকে কড়া বার্তা দেবেন ট্রাম্প। তেমনটা হয়েছে বলে ইঙ্গিত মেলেনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

আমাদের সম্পর্ক দারুণ: ট্রাম্প

আপডেট সময় : ০৪:৫৯:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭