মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে ৭’শ কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:৪০:৪৮ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭
  • ৮৪০ বার পড়া হয়েছে

OLYMPUS DIGITAL CAMERA

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রনোদনা হিসাবে বিনামুল্যে বিভিন্ন ধরনের সার এবং উন্নত জাতের বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এ সার বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি বিভাগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দিকী সমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, পোড়াহাটি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ।

এসময় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষক গ্রীন চাষী ইদ্রিস আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে প্রনোদনা হিসাবে সদর উপজেলার ৭’শ কৃষকদের মাঝে বিনামুল্যে প্রত্যেককে ৩০ কেজি সার ও ১ কেজি করে বীজ বিতরণ করা হয়। এছাড়াও রবি ও খরিপ-১ মৌসুমে আবাদ বৃদ্ধির লক্ষ্যে, পর্যায়ক্রমে ১৭’শ কৃষকদের মাঝে ভূট্টা, ৫’শ কৃষকদের মাঝে মুগ ডালের বীজ, ৩’শ কৃষকদের মাঝে তীল বীজ ও ৪ ‘শ কৃষকদের মাঝে বিটি বেগুণের বীজ ও সার বিতরণের মাধ্যমে কৃষি বান্ধব সরকারের সাফল্য অর্জনে আরও একধাপ এগিয়ে নিতে সহযোগীতা করা হবে বলে জানায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ঝিনাইদহে ৭’শ কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

আপডেট সময় : ০৭:৪০:৪৮ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭