শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

ধর্ষক রাম রহিমের রেকর্ড ভাঙতে যাচ্ছেন আদিত্যনাথ!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৪:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
  • ৮৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিতর্কিত হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথ ধর্ষক রাম রহিম যা পারেননি, এবার তাই করে দেখাতে যাচ্ছেন তিনি। কথার কথা নয়, দিওয়ালিতে সত্যিই এমনটা হতে চলেছে।
ধর্ষণের অভিযোগে আপাতত ২০ বছরের সাজা ভোগ করছেন ভণ্ডবাবা গুরমিত রাম রহিম। এবারের দিওয়ালি তাই কারাগারেই কাটতে হচ্ছে তার।

তবে এর মধ্যেই জানা গেল, সেই রাম রহিমের গিনেসবুকের রেকর্ড ভাঙতে যাচ্ছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। কী সেই রেকর্ড? যোগী সরকার ঠিক করেছে দীপাবলিতে আলোর রোশনাইয়ে ভরিয়ে তুলবে অযোধ্যাকে। সরযূ নদীর তীরে জ্বালানো হবে ১ লক্ষ ৭১ হাজারটি প্রদীপ। গত বছর ২৩ সেপ্টেম্বর দিওয়ালি উপলক্ষে সিরসায় রাম রহিমের ডেরা সাচা সওদায় জ্বালানো হয়েছিল দেড় লক্ষ প্রদীপ। গিনেসবুক ওয়ার্ল্ড রেকর্ড থেকে জানা গেছে, ডেরা আলোকিত করতে অংশ নিয়েছিলেন ১৫৩১ জন ভক্ত। গুরু রাম রহিম সিং ইনসানের নামেই ১ লক্ষ ৫০ হাজার ৯টি প্রদীপ জ্বালিয়েছিলেন শিষ্যরা। যদিও পরে ভণ্ডবাবার মুখোশ খুলে যায়।

রাম রহিমের সেই রেকর্ডকে পিছনে ফেলে নতুন নজির গড়তে যাচ্ছেন যোগী প্রশাসন। দিওয়ালি উপলক্ষে জ্বালানো হবে লক্ষাধিক প্রদীপ। সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

ধর্ষক রাম রহিমের রেকর্ড ভাঙতে যাচ্ছেন আদিত্যনাথ!

আপডেট সময় : ১২:২৪:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭