শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

২৭ বছর পর ইরাকে সৌদি বাণিজ্যিক ফ্লাইট !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২২:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দীর্ঘ ২৭ বছর পর প্রথম কোনো বাণিজ্যিক ফ্লাইট সৌদি আরবের রিয়াদ থেকে প্রতিবেশী দেশ ইরাকের বাগদাদ পৌঁছেছে। আর এ যাত্রাকে দু’দেশের সর্ম্পকের উন্নয়ন হিসেবে দেখা হচ্ছে।

১৯৯০ সালের পর বুধবার সৌদির বাজেট ক্যারিয়ার ফ্লাইনাস কোম্পানির একটি ফ্লাইট বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

ফ্লাইটের বিষয়ে কেবিন ক্রু ও যাত্রীদের ছবি দিয়ে এক টুইটে ফ্লাইনাস লিখেছে, রিয়াদ থেকে বাগদাদের উদ্দেশ্যে এটি আমাদের প্রথম ফ্লাইট।

ফ্লাইনাসের সিইও বান্দার আল-মুহান্না বলেন, দুই প্রতিবেশী দেশের রুটটি ফের চালুর চেষ্টায় টিকিটের দাম সর্বনিম্ন রাখার চেষ্টা করা হচ্ছে।

২৭ বছর আগে ১৯৯০ সালের আগস্টে সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নির্দেশে কুয়েত আক্রমণের পর থেকে সৌদি আরব ও ইরাকের মধ্যে ফ্লাইট বন্ধ রয়েছে।

বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইনাসের ৩৪ শতাংশের মালিকানা সৌদি বিলিয়নিয়ার প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল বলেন, সৌদি বিমানবন্দরগুলো থেকে ইরাকের মূল শহরগুলোতে রুট সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।

সৌদি পতাকাবাহী উড়োজাহাজ সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সেরও একটি ফ্লাইট বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাগদাদের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

২৭ বছর পর ইরাকে সৌদি বাণিজ্যিক ফ্লাইট !

আপডেট সময় : ১২:২২:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭