বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

চট্টগ্রাম বন্দরের জন্য ৬টি গেন্ট্রি ক্রেন ক্রয়ের চু‌ক্তি !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১০:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
  • ৮১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) জাহাজ থেকে কন্টেইনার দ্রুত উঠানো-নামানোর জন্য ৩৪৪ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে চীন থেকে ছয়টি রেল মাউন্টেড কী গেন্ট্রি ক্রেন ক্রয় করবে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে গত রোববার সকা‌লে এ সংক্রান্ত এক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল এবং চায়না কোম্পানি সাংহাই জেনহুয়া হেভি ইন্ডাষ্ট্রিজ কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার চ্যান কাই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এসময় অন্যান্যের মধ্যে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এবং মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ উপস্থিত ছিলেন।

গেন্ট্রি ক্রেনগুলো চুক্তিপত্র স্বাক্ষরের দেড় বছরের মধ্যে পাওয়া যাবে। প্রতিটি ক্রেনের ধারণ ক্ষমতা ৪০ টন। একটি ক্রেনের ঘণ্টায় ২৫ থেকে ৩২ টুয়েন্টি ইক্যুইভেলেন্ট ইউনিটস (টিইইউস) কন্টেইনার হ্যান্ডলিং করার ক্ষমতা রয়েছে। ছয়টি কী গেন্ট্রি ক্রেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) সংস্থাপন করা হবে। এতে করে এক সঙ্গে তিনটি গিয়ারলেস জাহাজ হতে এনসিটিতে কন্টেইনার উঠানো-নামানো করা যাবে। এতে জাহাজের প্রোডাক্টিবিটি বৃদ্ধি পাবে এবং জাহাজের গড় অবস্থানকাল কমে আসবে। ফলশ্রুতিতে এনসিটি তথা চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রবেশদ্বার হিসেবে খ্যাত। দেশের মোট আমদানি-রপ্তানির প্রায় ৯২ শতাংশ এ বন্দরের মাধ্যমে হ্যান্ডলিং করা হয়ে থাকে। ফলে দেশের অর্থনীতিতে এই বন্দরের গুরুত্ব অপরিসীম।

শাজাহান খান বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিগত ২০১৬-২০১৭ অর্থ বছরে চবক এর কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং এর জন্য ১৩৫ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে মোট ৭১টি ইকুইপমেন্ট সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া ২০১৭-২০১৮ অর্থ বছরে মোট ২৫১টি ইকুইপমেন্ট সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এগুলোর মধ্যে এনসিটির জন্য ১৮টি, পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের জন্য ২৯টি এবং জেনারেল কার্গো বার্থ ও অন্যান্য ইয়ার্ডের জন্য ২২৯টি।

মন্ত্রী বলেন, ২০১৯ সালের মধ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, ২০২০ সালের মধ্যে লালদিয়া টার্মিনাল এবং ২০২১ সালের মধ্যে ‘বে টার্মিনাল’ এর প্রথম ধাপ নির্মাণের লক্ষ্যমাত্রা আছে।

উল্লেখ্য, ২০০৫ সালে চট্টগ্রাম বন্দরে এ ধরনের চারটি ইকুইপমেন্ট সংগ্রহ করা হয়েছিল। বাংলাদেশের আর কোনো বন্দরে এ ধরনের ইকুইপমেন্ট নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চট্টগ্রাম বন্দরের জন্য ৬টি গেন্ট্রি ক্রেন ক্রয়ের চু‌ক্তি !

আপডেট সময় : ০১:১০:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭