শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

রাজশাহীতে খাদ্য পরিবহন ঠিকাদারদের ধর্মঘট অব্যাহত !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:১০:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭
  • ৮৩০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজশাহী থেকে অনির্দিষ্টকালের জন্য সরকারি খাদ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি। অতিরিক্ত ৪৫ ভাগ পরিবহন ব্যয় বাড়ানোর দাবিতে গত রবিবার থেকে তারা খাদ্য পরিবহন বন্ধ রেখেছেন। গতকাল সোমবার দুপুর পর্যন্ত এই বিষয়ে কোনো সুরহা হয়নি।

রাজশাহী বিভাগীয় খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সভাপতি নির্মল কর্মকার জানান, ২০০৫-২০০৭ অর্থ বছরে সরকার তাদের সঙ্গে যে চুক্তি করেছিল, এখনও সেই চুক্তি বহাল আছে। কিন্তু পরিবহন ব্যয় বাড়লেও সরকার তাদের ব্যয় বাড়ায়নি। ফলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ২০১২ সাল থেকে তারা এনিয়ে কয়েক দফায় সরকারের কাছে আবেদন জানালেও লাভ হয়নি। ফলে তারা খাদ্য পরিবহন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজশাহী বিভাগীয় খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম জানান, তারা আগের দরের চেয়ে ৪৫ ভাগ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তাদের এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারি খাদ্য পরিবহন বন্ধ থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

রাজশাহীতে খাদ্য পরিবহন ঠিকাদারদের ধর্মঘট অব্যাহত !

আপডেট সময় : ০৫:১০:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭