শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

যুদ্ধজাহাজকে লক্ষ্য করে উৎক্ষেপণের জন্য ক্ষেপণাস্ত্র বসাচ্ছে চীন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৪:৫৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭
  • ৮২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যেকোন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ছোঁড়ার উপযোগী ক্ষেপণাস্ত্র বসাচ্ছে চীন! দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপ হাইনানে ভূমি-ভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে বেইজিং। উপগ্রহ থেকে তোলা ছবিতে এমনটাই চাঞ্চল্যকর ছবি ধরা পড়েছে।

দ্বীপটিতে চীনের গণমু্ক্তি ফৌজের নৌঘাঁটি রয়েছে এবং দুই মাসের মধ্যে দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েকটি ব্যবস্থা বসানো হয়েছে। এই উৎক্ষেপণ ব্যবস্থা মোতায়েনের ধরণ থেকে মনে হচ্ছে, ভূমি থেকে জাহাজ লক্ষ্য করে ছোঁড়ার উপযোগী ক্ষেপণাস্ত্র বসানো হয়েছে। এইসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের মধ্য দিয়ে চীনের জন্য দূরবর্তী এলাকায় শক্তি প্রদর্শনের সুযোগ সৃষ্টি হয়েছে।

আগেও একবার উপগ্রহ থেকে তোলা ছবিতে একই ধরণের দৃশ্য দেখা গিয়েছিল। কিন্তু দ্বীপের পরিকাঠামো উন্নয়নের জন্য পরে এই সমস্ত সব সরিয়ে নেওয়া হয়েছিল। পুনরায় এই সব স্থাপনের ফলে ধারণা করা হচ্ছে যে, দ্বীপ উন্নয়নের কাজ শেষ হয়েছে। দক্ষিণ চীন সাগরের এই অঞ্চলের দ্বীপপুঞ্জের ওপর চীন ছাড়াও ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই সার্বভৌমত্ব দাবি করছে। হাইনান দ্বীপ থেকে এসব দ্বীপপুঞ্জ নিয়ন্ত্রণ করা সম্ভব।

খবর: কলকাতা টুয়েন্টিফোর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

যুদ্ধজাহাজকে লক্ষ্য করে উৎক্ষেপণের জন্য ক্ষেপণাস্ত্র বসাচ্ছে চীন !

আপডেট সময় : ১১:২৪:৫৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭