শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫০:২৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৯১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় পাঁচজন বিদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে, যাদের তিনজন বাংলাদেশি বলে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে।

রোববার ভোরে দুবাইয়ের আল রাবাত সড়কে একটি ট্রাকের সঙ্গে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে প্রাণহানির এ ঘটনা ঘটে বলে দুবাইভিত্তিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন, যাদের তিনজনের অবস্থা গুরুতর। নিহত অপর দুই শ্রমিক ভারতীয়।

নিহত বাংলাদেশিরা ক্লিনকো ক্লিনিং সার্ভিসেস অ্যান্ড বিল্ডিং মেইনটেন্যান্স নামের একটি কোম্পানিতে কাজ করতেন। তাদের একজন শরীয়তপুরের মুদাসিসিস (৪৯) বলে খালিজ টাইমস জানিয়েছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানায়, দুবাইয়ের ফেস্টিভ্যাল সিটির একটি ভবনে কাজ করতে কোম্পানির ১৯ জন শ্রমিক নিয়ে সেদিকে যাচ্ছিল কোস্টারটি। গন্তব্যে পৌঁছাতে মাত্র কয়েক কিলোমিটার দূরে একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে আরেকজন মারা যান।

নিহতদের লাশ রশিদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত মুদাসিসির ছেলে ফেরদৌসও (২৩) দুবাই প্রবাসী। বাবার মৃত্যুর খবরে ভেঙে পড়া এই যুবক খালিজ টাইমসকে বলেন, “আমি জানি না কী করব। বাড়িতে খবর দিয়েছি।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় : ১১:৫০:২৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬