শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

আবারও ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান (ভিডিও) !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪৪:০০ অপরাহ্ণ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭
  • ৮৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তেহরানে সামরিক কুচকাওয়াজ শেষে শুক্রবার নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ সফল হয়েছে বলে দাবিও করেছে দেশটি।

উৎক্ষেপণের কয়েক ঘণ্টা পর ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-তে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, একটি অজ্ঞাত স্থান থেকে ক্ষেপণাস্ত্রটি আকাশে ছোড়া হচ্ছে। এটির পাল্লা দুই হাজার কিলোমিটার বলে জানানো হয়।

এ ব্যাপারে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিচালক জানান, ‘খোররামশাহর’ নামের ক্ষেপণাস্ত্রটি থেকে ওয়ারহেড বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মুহূর্তটিও ভিডিওতে ধারণ করা হয়েছে। এছাড়া ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ বলেন, আগের দুই ক্ষেপণাস্ত্রের চেয়ে এটি আকারে ছোট এবং বেশি কার্যকর।

এর আগে, শুক্রবার সকালে প্রেসিডেন্ট হাসান রুহানি এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয়। ‘খোররামশাহর’ হচ্ছে ইরানের দুই হাজার পাল্লার তৃতীয় ক্ষেপণাস্ত্র। কয়েক বছর আগে একই পাল্লার ‘কাদ্র-৫’ এবং ‘সেজ্জিল’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

আবারও ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান (ভিডিও) !

আপডেট সময় : ০৫:৪৪:০০ অপরাহ্ণ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭