শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

আরও শক্তিশালী হাইড্রোজেন বোমা পরীক্ষা করবে উত্তর কোরিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৭:৩০ পূর্বাহ্ণ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭
  • ৮২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির পালা লেগেই রয়েছে উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে। সেই আগুনে আরও ঘি পড়ল শুক্রবার।
ট্রাম্পের ধ্বংস করার হুমকির পাল্টা জবাব দিয়ে পিয়ংইয়ংয়ের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করল আমেরিকাকে জব্দ করতে এবার প্রশান্ত মহাসাগরের উপরে হাইড্রোজেন বোমা ফাটাবে তারা।

চলতি সেপ্টেম্বরেই হাইড্রোজেন বোমা পরীক্ষা করে বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন কিম জং উন। পর পর দু’বার জাপানের উপর দিয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তারা। এরপরেই মার্কিন প্রেসিডেন্ট হিসাবে জাতিসংঘে তার প্রথম বক্তৃতায় উত্তর কোরিয়াকে গুড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে তাতেও ডরাতে নারাজ উত্তর কোরিয়া। তাদের পররাষ্ট্রমন্ত্রী রি অং-হো জানিয়েছেন, পরবর্তী সময়ে আরও শক্তিশালী হাইড্রোজেন বোমা পরীক্ষা হবে প্রশান্ত মহাসাগরের উপরে।

কিছুদিন আগে করা উত্তর কোরিয়ার পরমাণু বিস্ফোরণ কর্মসূচি নিয়ে আলোড়ন ছড়িয়ে পড়ল দুনিয়ার সর্বত্র। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, ষষ্ঠ পরমাণু বিস্ফোরণের মাত্রা গত পরীক্ষার থেকে ৯.৮ গুণ বেশি। যা এক লহমায় উড়িয়ে দিতে পারে হিরোশিমা-নাগাসাকিতে নিক্ষেপ করা পরমাণু বোমাকে। উত্তর কোরিয়ার ভূখণ্ড থেকে প্রবল কম্পন ছড়িয়ে পড়তেই আশঙ্কিত হয় দক্ষিণ কোরিয়া, জাপান সহ প্রাচ্যের বিভিন্ন দেশ।
জাপান সরকারের দাবি, সাম্প্রতিক সময়ে সবথেকে বড় পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে উত্তর কোরিয়া সরকার। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, উত্তর কোরিয়ার ১০ কিলোমিটার এলাকা জুড়ে ৫.৬ মাত্রার মাঝারি আকারের কম্পন সৃষ্টি হয়েছে। এই কম্পন ভূমিকম্প নাকি অন্য কোনও কারণে সৃষ্ট তা এখনো জানা যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

আরও শক্তিশালী হাইড্রোজেন বোমা পরীক্ষা করবে উত্তর কোরিয়া !

আপডেট সময় : ১১:২৭:৩০ পূর্বাহ্ণ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭