শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

সামরিক শক্তি বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিবে উ. কোরিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩২:৫০ পূর্বাহ্ণ, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৮২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলেছেন, তার দেশ মার্কিন সেনাবাহিনীর সমান সামরিক শক্তিমত্তা অর্জনের খুবই কাছাকাছি স্থানে অবস্থান করছে। এবং খুব শিগগিরই মার্কিন বাহিনীকে শক্তির দিক দিয়ে টেক্কা দিবে তার সামরিক বাহিনী।

উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থা শনিবার কিমের উদ্ধৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। এসময় তিনি আরও বলেন, তার দেশ পরমাণু লক্ষ্য অর্জনে সক্ষমতা লাভ করেছে।

সম্প্রতি দ্বিতীয়বারের মতো জাপানের উপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার নিন্দা জানিয়ে বলা হয়েছে দেশটির ক্ষেপণাস্ত্র পরীক্ষা ‘চরম উস্কানিমূলক’। এরপরই কিম এ কথা বললেন।

উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থাটি আরও জানায়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি চিহ্নিত করেছে। এটি জাপানের হোক্কাইদো উপর দিয়ে প্রশান্ত মহাসাগরে পতিত হয়েছে। এবং ৩ হাজার ৭০০ কিলোমিটার পথ অতিক্রম করেছে। তাদের দাবি এটি উত্তর কোরিয়ার সবচেয়ে বেশি দূরত্ব পাড়ি দেওয়া মিসাইল।

এর আগে গত ২৯ আগস্ট জাপানের উপর দিয়ে হাউসঙ-১২ নামের আরেকটি মিসাইল পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।

সূত্র: এপি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

সামরিক শক্তি বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিবে উ. কোরিয়া !

আপডেট সময় : ১১:৩২:৫০ পূর্বাহ্ণ, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭